শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা বিথী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫১ সময় দেখুন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা বিথী


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথী। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার থেকে বিভাগটির সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের মেয়াদ শেষ হয়। ফলে পরদিন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে শিরিনা খাতুন বিথিকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর