বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

কাবুল বিমানবন্দরের বাইরে ১৬০ আফগান ছাত্রী ২০ ঘণ্টা ধরে অপেক্ষায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
কাবুল বিমানবন্দরের বাইরে ১৬০ আফগান ছাত্রী ২০ ঘণ্টা ধরে অপেক্ষায়


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: অপেক্ষার প্রহর যেন ফুরায় না।  কাবুল বিমানবন্দরের বাইরে ২০ ঘণ্টা ধ‌রে নিরাপদ প্যা‌সে‌জের জন্য ব‌সে আছেন ১৬০ আফগান ছাত্রী। আফগান ছাত্রীরা চট্টগ্রা‌মে অব‌স্থিত এশিয়ান ইউ‌নিভা‌র্সি‌টি ফর উই‌মে‌নের শিক্ষার্থী।  দেড় বছর আগে কো‌ভিড-১৯ মহামা‌রির কার‌ণে বিশ্ববিদ্যালয় বন্ধ হ‌লে এসব মে‌য়েরা নিজ দে‌শে যান।  এখন বাংলা‌দে‌শে বিশ্ববিদ্যালয়‌ খোলার প্রস্তু‌তি শুরু হওয়ায় তারা চট্টগ্রা‌মে ফিরে আসতে বিপা‌কে প‌ড়ে‌ছেন।

কাবুলে তা‌লেবা‌ন নিয়ন্ত্রণে নেওয়ার পর বি‌ভিন্ন দেশ নিজ নিজ নাগ‌রিক‌দের ফি‌রি‌য়ে নি‌চ্ছে।  বি‌শেষ ক‌রে মা‌র্কিন সৈন্য, দূতাবাস ক‌র্মী, মা‌র্কিন বা‌হিনী‌তে কর্মরত অনুবাদকসহ অপরাপর ক‌র্মী ও তা‌দের প‌রিবার পরিজনকে আফগা‌নিস্তা‌নের বাইরে নি‌য়ে আসার জন্য কাবুল বিমানবন্দ‌রে নিরাপত্তা দি‌তে ৬০০০ হাজার মা‌র্কিন সেনা, ১০০০ ব্রি‌টিশ সেনা এবং ন্যা‌টো সৈন্যরা মোতা‌য়েন আছেন।  আফগা‌নিস্তান থে‌কে স‌রি‌য়ে নেওয়ার এসব কার্যক্রম ৩১ আগ‌স্টের ম‌ধ্যে শেষ করার জন্য সময়সীমা দি‌য়ে‌ছে তা‌লেবান ।

আফগান ছাত্রী‌দের বাংলা‌দে‌শে আনার জন্য জা‌তিসংঘ উদ্বাস্তু সংস্থা ইউএনএইচ‌সিআর এক‌টি সুপ‌রিসর এয়ারক্রাফট ভাড়া ক‌রে‌ছে।  মা‌র্কিন বা‌হিনী ও তা‌লেবা‌নের অনুম‌তি পে‌লে তা‌দের‌কে নি‌য়ে বিমান‌টি বাংলা‌দে‌শে আস‌বে।  বিমান‌টি‌তে কিছু আসন খা‌লি থাকায় আফগা‌নিস্তা‌নের এক‌টি টে‌লিকম কোম্পা‌নি‌তে কর্মরত বাংলা‌দেশি ইঞ্জিনিয়ার ও ব্র্যা‌কে কর্মরত বাংলা‌দেশি যারা দেশটিতে আট‌কা প‌ড়ে‌ছেন তারাও দে‌শে ফির‌বেন।

আফগা‌নিস্তা‌নের সর্ববৃহৎ টে‌লিকম কোম্পা‌নি আফগান ওয়্যার‌লে‌সে কাজ কর‌তেন বাংলা‌দেশি ইঞ্জিনিয়ার রা‌জিব বিন ইসলাম। তি‌নি কাবুল থে‌কে ব‌লেন, আফগা‌নিস্তান থে‌কে দে‌শে ফেরার জন্য আমরা ২০ ঘণ্টা ধরে অপেক্ষা কর‌ছি।  তিনি আরও বলেন, কাবুল বিমানবন্দ‌রের বাইরে বর্তমা‌নে ৫০ থে‌কে ৬০ হাজার মানুষ অপেক্ষমান।  তারা সবাই আফগা‌নিস্তান থে‌কে বাই‌রে যে‌তে চান।  মা‌র্কিন বা‌হিনী ও তা‌লেবা‌নের উভ‌য়ের ছাড়পত্র ছাড়া ‌কেউ সেইফ প্যা‌সেস পা‌চ্ছেন না।  আমরা সেইফ প্যা‌সে‌জের অপেক্ষায় আছি।

‌কূট‌নৈ‌তিক সূ‌ত্রে জানা গে‌ছে, ফ্লাইট‌টি ছাড়ার অনুম‌তি আগে দেওয়া হ‌য়ে‌ছিল ।  তা‌দের বো‌র্ডিং পাসও রে‌ডি ছিল।  এত সংখ্যক আফগান তরুণী একস‌ঙ্গে দে‌শের বাই‌রে গে‌লে সুনাম ক্ষুণ্ন হয় কিনা তা নি‌য়ে তা‌লেবান কর্তৃপক্ষ ভাব‌তে শুরু করায় সেইফ প্যা‌সেস পে‌তে বিলম্ব হ‌চ্ছে ।  তা‌লেবান‌দের বোঝা‌নো হ‌চ্ছে, মে‌য়েরা দেশ ছে‌ড়ে যা‌চ্ছেন না।  তা‌দের বিশ্ববিদ্যালয় খোলা হওয়ায় উচ্চশিক্ষা নিতে যা‌চ্ছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom