শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ সময় দেখুন
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা – Corporate Sangbad


স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় মামলা দায়ের হয় জাতীয় দলের পেসার ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে। যে মামলা থেকে অগ্রীম জামিনও পেয়েছেন আল আমিন। গতকাল মঙ্গলবার জামিন মেলার একদিন পরেই আজ (৭ সেপ্টেম্বর) নতুন মামলার শিকার হলেন এই ক্রিকেটার।

স্ত্রী ইসরাত জাহান এবার পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেছেন। তিনি একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন।

২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫(১)(এ)(বি)(সি)/১৬(৫)(৬) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। এছাড়াও শুনানির পর অভিযোগ আমলে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর আল আমিনকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

নতুন দায়ের করা মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগে জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাকে টেলিফোন করে বলেন তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। তবে, এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া এবং প্রতিমাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ইসরাত জাহান।’

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন যাবৎ আল আমিন স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন না এবং ভরণপোষণও দেন না।

এতে আরও বলা হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯ এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।

সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সঙ্গে সংসার করবে না এবং সন্তানদের ভরনপোষণ দেবে না। প্রয়োজনে বাসা থেকে বের করে দিয়ে স্ত্রীকে তালাক দেবেন। পরকীয়ায় কারণে একাজ করেছেন বলেও দাবি করেন ইসরাত জাহান।

আরও পড়ুন:

স্ত্রী নির্যাতনের মামলায় ক্রিকেটার আল আমিনের আগাম জামিন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর