শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটে পাস ৫৫.৬৩ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫২ সময় দেখুন
গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটে পাস ৫৫.৬৩ শতাংশ


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় উপাচার্য ইমদাদুল হক বলেন, পাস মার্ক ৩০ ধরে যোগ্যতা নির্ণয় করা হয়েছে। সেই হিসাবে ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অকৃতকার্য হয়েছে ৬৬ হাজার ৭১১ জন।

উপাচার্য আরও বলেন, ‘এ’ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হয়েছে সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ। তারা সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ পেয়েছেন। কেউ যদি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে চান, তাহলে ২০০০ টাকা দিয়ে নিরীক্ষণ করতে পারবে। আর ২০ আগস্ট পরীক্ষার পর ভর্তির নিয়মাবলী প্রকাশ করে দেওয়া হবে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর