সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসে অভয়নগর রিপোটার্স ক্লাবের আয়োজনে আলোচনা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
জাতীয় শোক দিবসে অভয়নগর রিপোটার্স ক্লাবের আয়োজনে আলোচনা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগর রিপোটার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৫ আগষ্ট (সোমবার) ক্লাবের কার্যালয়ে সাংবাদিক নুর ইসলামের সঞ্চালনায় ক্লাবের সভাপতি কাজী মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও ইত্তেফাকের অভয়নগর প্রতিনিধি ডাঃ বদরুজ্জামান, ক্লাবের সহ সভাপতি চপল মল্লিক, সাঃ সম্পাদক দবির উদ্দিন মোল‍্যা, যুগ্ম সাঃ সম্পাদক শেখ মোঃ আবুল বাসার, সাইফুল ইসলাম, শামছুর রহমান, হাফিজুর রহমান, শাম্মী আকুঞ্জি, অংকন হালদার, রাসেল মাতবর, মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,  জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ষড়যন্ত্রকারীরা হত‍্যাকান্ড ঘটিয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল যা পরবর্তীতে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রুখে দিয়েছেন।

বক্তব্য শেষে দোঁয়া মাহফিল পরিচালনা করেন মোঃ আলতাফ হোসাইন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর