ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।
বুধবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভাসূত্র জানায়, গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে আজ সিন্ডিকেটের এই সভায় সমাবর্তনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্যঁ (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অনেকে।
সারাবাংলা/আরআইআর/একে