শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ঢাবির সিন্ডিকেট নির্বাচনে নীল দলের জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
ঢাবির সিন্ডিকেট নির্বাচনে নীল দলের জয়


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ১৩টি পদের সব কটিতেই জয় লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের প্যানেল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সিন্ডিকেট নির্বাচনে নীল দল থেকে ডিন ক্যাটাগরিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় নীল দলের আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ। এ ছাড়া প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর