রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১২৪ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছপদ্ধতিতে এ-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২- থেকে ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ।

বিশ্ববিদ্যালটির কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৩৭ টি কক্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা শুরুর পর উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মো. সুজন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা করছেন। তাদের সহযোগিতা পাওয়ার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত আনন্দমুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ পরীক্ষার্থীই পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে। তাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে লেখা পড়ার প্রতি ছাত্রসমাজের অনেক আগ্রহ। লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।’

নতুন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের শিক্ষা অভিযাত্রায় স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘নতুন শিক্ষার্থীদের যেদিন থেকে ক্লাস শুরু হবে সে দিনটির আমরা অপেক্ষায় আছি। আমাদের কাজ হবে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দমুখর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হবে, দেশ গঠনে আত্মনিয়োগ করবে, উচ্চ আদর্শের চরিত্র গঠন করবে।’

পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের কাজ দেখে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে উপস্থিত অভিভাবকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করে। ইউনিট-বি (মানবিক) এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ও ইউনিট-সি (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা ২০ আগস্ট, ২০২২ দুপুর ১২টা থেকে-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom