শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১১০ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন- ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এসব পরীক্ষার তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর