বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

পুলিশ বাহিনীতে দুই অতিরিক্ত আইজিসহ ৫৫ কর্মকর্তা রদবদল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১২২ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

পুলিশের দুজন অতিরিক্ত আইজি, পাঁচ জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ জনসহ মোট ৫৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

আজ রোববার  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়।

এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম শহিদুর রহমান এবং  কৃষ্ণ পদ রায়কে পুলিশ অধিদফতরে (সদর দফতর) অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ড. মো. আক্কাস উদ্দিন ভুঞাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়।

অপর আরেকটি প্রজ্ঞাপনেও পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে দেশের বিভিন্ন স্থানে র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর