বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এখন আরও সহজ New Film In Tamil Nadu Can Hold 6 Shows A Day, Vijay’s Government Passes Order | Bollywood News Shubman Gill opts to bowl, Mohammed Siraj and Kuldeep Yadav miss out as India go with four pacers against New Zealand | Cricket News ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সংসদে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ২০১০ যৌন হয়রানির প্রতিবাদ: ২৭ দিন ক্লাসের বাইরে উদয়ন স্কুলের ১০ শিক্ষার্থী, বিক্ষোভ ‘দক্ষিণ এশিয়ায় শক্তিশালী প্রোডাকশন নেটওয়ার্ক গড়তে বাংলাদেশ কাজ করছে’

বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনায় সাবেক সচিব শাহ কামাল কারাগারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

পাঁচ দিনের রিমান্ড শেষে  আজ শুক্রবার (২৩ আগস্ট) তাকে  আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে শাহ কামালকে  হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাবেক এ সচিবের  জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাবেক সিনিয়র সচিব শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর