শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ভূমি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা কুতুবের জামিন বাতিল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫৮ সময় দেখুন
ভূমি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা কুতুবের জামিন বাতিল – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ করে আত্মসাতের ঘটনায় ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩১ আগস্ট) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কুতুব উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত ২০ জুলাই আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দেন। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

ভূমির কুতুব উদ্দিনের জামিন বাতিল

ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে প্লট আত্মসাতের মামলায় পাঁচ বছরের সাজা হয় কুতুবের। গত ১৪ জুলাই তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। এ মামলায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর গত ১৬ মার্চ নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।

২০১৮ সালের ৮ এপ্রিল রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে গ্রেফতার করা হয়।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর