রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ভেজাল খাদ্যবিরোধী অভিযানে  জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
ভেজাল খাদ্যবিরোধী অভিযানে  জরিমানা


ভেজাল খাদ্যবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর সাভার থানাধীন আমিনবাজার এলাকায় ভেজাল খাদ্যবিরোধী অভিযান চালিয়ে নকল জুস প্রস্তুতকারী শাপলা ফুডস অ্যান্ড বেভারেজসহ দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৩) এর অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর সাভার থানাধীন আমিনবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয় করে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় সোমবার(২৯ আগস্ট) অভিযান পরিচালনা করে  র‌্যাব-৩ এর একটি দল।

অভিযানে ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয় করার অপরাধে তাহসান ফুড অ্যান্ড বেভারেজ ওরফে শাপলা ফুডস নামক প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন মন্ডল, তার সহযোগী মো. আমজাদ ও মেহেদী হাসানকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান তাজমহল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার ফোরকান উদ্দিন ও মজিবুর রহমানকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফারজানা হক বলেন, প্রতিষ্ঠান দুটি হতে বিপুল পরিমাণ ভেজাল জুস, বিস্কুট ও কেক জব্দ করা হয়। এছাড়াও এসব ভেজাল খাদ্য মানুষের শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর