শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:
রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং স্টার এর ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে আইসিটি বিভাগের ২০১৯-২০ বর্ষের রোটা. তওসিফ বিন পারভেজ এবং রোটা. মো. আশিকুল ইসলাম। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন উনারা।

গতকাল (রবিবার) ১১ আগস্ট একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এছাড়াও উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মো. মেহেদী হাসান সজীব, সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার রোকন, পলাশ আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে মো. শফিকুল আলম, সহ-কোষাধ্যক্ষ হিসেবে নুশেরা তাজরীন।

আরো আছেন, শিক্ষা সহায়ক হিসেবে সাইয়ারা জাহান চৌধুরী, আর্থিক সেবা পরিচালক হিসেবে শিহাব উদ্দিন হিমেল, ক্লাবের সেবা পরিচালক হিসেবে অঞ্জন দাস ধ্রুব, প্রতিরক্ষা প্রধান হিসেবে তানভীরুল আলম, অতিরিক্ত প্রতিরক্ষা প্রধান হিসেবে তানভীর হাসান সম্রাট, সমাজ সেবা পরিচালক হিসেবে ফাইয়াজ এম লালন, প্রশাসনিক দায়িত্বে মহিউদ্দিন খান মহিন, আইপিপি হিসেবে রাজদ্বীপ বণিক, জনসংযোগ কর্মকর্তা হিসেবে মাহির নাসির পলক, সম্পাদক হিসেবে খান মোহাম্মদ সালেহ, এবং সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর