শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শতাধিক শিক্ষার্থী পেল এমআইটির এজগারটন সেন্টারের সার্টিফিকেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
শতাধিক শিক্ষার্থী পেল এমআইটির এজগারটন সেন্টারের সার্টিফিকেট


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হেইলিবারি ভালুকা ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’। সম্প্রতি ময়মনসিংহ ভালুকার হেইলিবারি ভালুকা ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণের মাধ্যমে শেষ হয় পাঁচ দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকৌশল ও উদ্ভাবন ক্ষমতাকে উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের স্বীকৃতি হিসেবে এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে তাদের এই সনদ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার উপদেষ্টা অধ্যাপক এস এম এ ফয়েজ, একাডেমিক ডিরেক্টর ড. সন্দীপ অনন্ত নারায়ণসহ এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটরা। আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর অভিভাবকরা।

সম্মেলনজুড়ে এমআইটি ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা তাদের প্রকৌশল ও উদ্ভাবনের ক্ষমতা উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। এ ছাড়াও বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতাতেও অংশ নেয় তারা।

কনফারেন্সের শেষ দিনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি বলেন, এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সের আয়োজনটি বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটি কেবল শিক্ষা ও উদ্ভাবনে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধই নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দেশের তরুণ প্রজন্মের বিপুল সম্ভাবনা ও প্রতিভাকে তুলে ধরতেও সহযোগিতা করবে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের সাফল্য হিসেবে একাডেমিক উৎকর্ষ ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেটিই নির্দেশ করে। এটি ছিল শিক্ষার্থীদের মাঝে ধারণার বিনিময়, আন্তঃবিষয়ক সহযোগিতা অন্বেষণসহ বৈশ্বিক সমস্যাগুলির সমাধান করার জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম , যেটি কিনা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে এমন একটি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে।

আন্তর্জাতিক এই সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলে সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিএফইসি গ্লোবাল, বার্জার পেইন্টস ও কনফিডেন্স ট্রেড অ্যান্ড এডুক্যান।

সারাবাংলা/জিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর