শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

সিন্ডিকেট সভা ছাড়াই শেকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৮১ সময় দেখুন
সিন্ডিকেট সভা ছাড়াই শেকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

শেকৃবি: সিন্ডিকেট সভা ছাড়াই রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শেকৃবি উপাচার্যের ক্ষমতাবলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘আইন অনুযায়ী জরুরি অবস্থার ভিত্তিতে উপাচার্য সিন্ডিকেট মিটিং ছাড়াও সভা ডেকে সিদ্ধান্ত নিয়ে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে। আজ বিকেল ৫টার ভেতরে সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেয়।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom