বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও  ৪ আগস্ট থেকে পূর্বে দেওয়া রুটিন অনুসারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচি জানানো হবে।

এর আগে দুই দফায় ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের ৪টি পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর