সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে খাবার নিয়ে এক বারবিকিউতে ৫ মারামারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৩৪ সময় দেখুন
নিউ ইয়র্কে খাবার নিয়ে এক বারবিকিউতে ৫ মারামারি


নিউ ইয়র্কে খাবার নিয়ে এক বারবিকিউতে ৫ মারামারি

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের আয়োজনে এক বারবিকিউ পার্টিতে পাঁচটি মারামারি সংঘটিত হয়েছে। তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে পুলিশ আসলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে ৪ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। বিকাল থেকে শুরু হওয়া এই বারবিকিউ পার্টি চলে মধ্যরাত পর্যন্ত।

যে ১০ জনের মধ্যে মারামারি হয়েছে তারা হলেন,জসি চৌধুরী ও লিটু চৌধুরী। মোঃ তুহিন ও তানভীর বাবু। নমি আলম-মুক্তা রহমান। দুলাল মিয়া ও জাহাঙ্গীর । সায়েম ও শহীদ ।

মারামারি প্রসঙ্গে লিটু চৌধুরী বলেন, আমি আমার স্ত্রী সহ রেস্টুরেন্ট এর ভিতরে খাওয়া-দাওয়া করছিলাম। এমন সময় জসি চৌধুরী এসে মাদারফাকার বলে সবাই কে গালাগালি করে বের হয়ে যেতে বলে। আমি তখন তাকে বললাম ভাই পরিবার নিয়ে এসেছি।

লিটু চৌধুরী আরো বলেন, জসি ভাই আপনার এই ধরনের গালিগালাজ করা ঠিক হয়নি। সে আরো অকথ্য ভাষায় গালাগালি করে তখন। একপর্যায়ে আমি বাহিরে আসলে সে আমাকে চড় মারে। অতিরিক্ত মদ্যপানের কারণে এই ঘটনাগুলো ঘটেছে বলে আমার বিশ্বাস ।

মোঃ তুহিন বলেন, রফিক ভাই বিফ স্টেক তৈরি করেছিলেন, সবাই লাইনে থাকলেও তানভীর বাবু লাইন ভঙ্গ করে খাবার নিতে চাই আমি বাধা দিলে সে ‘তুই চিনিস আমি কে’ সহ আরও উদ্ধতপূর্ণ আচরণ করে। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দেয় আমার কিশোর সন্তানের সামনে। আমি আমার ছেলের সামনে মারামারি না করে পুলিশ এ কল দেই পুলিশ আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে। অভিযুক্ত কাউকে পুলিশ পাইনি তখন।

জানা যায় অন্য তিনটি ঘটনার দুটি খাবার কেন্দ্রিক হলেও একটি ছিল সিনিয়র-জুনিয়র সমস্যা। সিনিয়র জাহাঙ্গীর মিয়াকে জুনিয়র দুলাল নাম ধরে ডাকলে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলম নমি এর নেতৃত্বে এই বারবিকিউ পার্টি আয়োজন করা হয়েছিল। বারবিকিউ পার্টি তে অন্তত আড়াইশ মানুষ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর