সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু আগাম ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা পুনরুদ্ধারে নজর ডেমোক্র্যাটদের ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায় Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News

ইবিতে শিক্ষক-শিক্ষার্থী-জনতার বিক্ষোভ, হল খোলার আল্টিমেটাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


ইবি করেসপন্ডেন্ট

ইবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক-শিক্ষার্থী-জনতার বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ডায়না চত্বর থেকে পৃথক বিক্ষোভ করে প্রধান ফটকের সামনে মিলিত হয় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও জনতা। পরে শিক্ষকরা ফটকের সামনে অবস্থান নিলেও শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসসংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে ফটকে মিলিত হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে দুপুর ১২টা থেকে সকলের ঐক্যবদ্ধ সমাবেশ হয়। এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের শ্রমিক, ভ্যানচালক, স্কুল-কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে ৯ দফা দাবিতে আন্দোলন শুরু হলেও বিক্ষোভ থেকে সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলন চলাকালে ক্যাম্পাসের শাখা ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেন আন্দোলনকারীরা। এছাড়াও ছাত্রলীগ ও শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলেন শিক্ষার্থী। প্রধান ফটকে রং দিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখতেও দেখা যায় শিক্ষার্থীদের।

এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলসমূহ খোলার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা এতদিন অসিংস আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ৯ দফা থেকে এক দফায় রূপ নিয়েছে। আমরা বারবার প্রধানমন্ত্রীকে আমাদের সাথে বসার আহ্বান জানিয়েছিলাম। তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। এখন আর আমরা পেছনে ফিরবো না। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে হলগুলো খুলে দিতে হবে। আমরা আর কোনো আল্টিমেটাম দিব না। এর মধ্যে হল না খুললে আমরা আমাদের ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর