বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে কিশোর গ্যাং সদস্য কানা রাব্বি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর আলোচিত কিশোর গ্যাংয়ের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে কানা রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) উইং কমান্ডার মো. রোকনুজ্জামান বলেন, গ্রেপ্তার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।

গ্রেপ্তার কানা রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এ ধরনের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর