বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি


আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

প্রথম আলো: আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন দেশের নাগরিক এবং আফগানিস্তানের স্থানীয় লোকজনও দেশ ছাড়ছেন। কিন্তু ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় আফগানিস্তানের সবচেয়ে বড় মুঠোফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলী এখন কাবুলে আটকা পড়েছেন। সব মিলিয়ে সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের তিনটি শহরে অন্তত ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার দুপুরে বলেছেন, আফগানিস্তানের বিভিন্ন শহরে বাংলাদেশের বেশ কিছু নাগরিক আটকা পড়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য চেষ্টা চলছে।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম সন্ধ্যায় বলেন, এখন পর্যন্ত আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশির আটকে পড়ার খবর জেনেছি। তাঁদের মধ্যে কাবুলে আছেন ১৮ জন। ওই ১৮ জনের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৭ প্রকৌশলী, ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ কর্মকর্তা, জার্মানির একটি প্রতিষ্ঠানের ২ কর্মকর্তা, আফগান সুয়ারেজে কর্মরত ২ জন ও কারাগার থেকে বেরিয়ে যাওয়া ১ বাংলাদেশি রয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে রয়েছেন তাবলিগ জামাতের ছয়জন কর্মী এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুই বাংলাদেশি তালেবান ক্ষমতা দখলের পর কারাগার থেকে বেরিয়ে পড়েন। তবে তাঁদের সবশেষ অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

জাহাঙ্গীর আলম বলেন, জার্মান কোম্পানিতে কর্মরত দুই বাংলাদেশি উজবেকিস্তানের দূতাবাসে যোগাযোগ করে জানান, জার্মান সরকার একটি বিশেষ বিমান পাঠাচ্ছে, যা তাসখন্দ হয়ে অন্য দেশে যাবে। যদি উজবেক সরকার ওই বাংলাদেশিদের ভিসা দেয়, তবে তাঁরা ওই প্লেনে ভ্রমণ করতে পারবেন। তিনি বলেন, উজবেকিস্তানের ডেপুটি ফরেন মিনিস্টারকে বাংলাদেশের নাগরিকদের ট্রানজিট ভিসার অনুরোধ জানালে দেশটি রাজি হয়েছে। এর মধ্যেই জার্মান প্রতিষ্ঠানে কর্মরত দুই বাংলাদেশির জন্য উজবেকিস্তানের ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশিরা উজবেকিস্তান হয়ে দেশে ফিরতে চাইলে কোনো ভিসা জটিলতায় পড়বেন না।

এদিকে কাবুলে অবস্থানরত বিদেশিরা এরই মধ্যে তাঁদের দেশে ফিরতে শুরু করেছেন। ফলে বাকি যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে ভীতি কাজ করছে। বিশেষ করে, সেখানকার নিরাপত্তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন।

আফগান ওয়্যারলেসের যেসব কর্মী এখনো কাবুলে আটকা পড়েছেন, রাজীব বিন ইসলাম তাঁদের অন্যতম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজীব বলেন, গত মঙ্গলবার একটি ফ্লাইটে তাঁদের কাবুল ছাড়ার কথা ছিল। কিন্তু ওই ফ্লাইটে তাঁদের ফেরা হয়নি। এখন তাঁরা ফেরার বিষয়ে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom