শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২

লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২৮ সময় দেখুন
লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের দুধের বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগে প্রায় তিন মণ দুধ বিনষ্ট করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (১০ মে) দুপুরে পরিচালিত অভিযানে বাজারের পাঁচজন ব্যবসায়ীর দুধ পরীক্ষা করা হয়।

আধুনিক মেশিনের সাহায্যে প্রায় ৬ মণ দুধের গুণগত মান যাচাই করা হলে এর মধ্যে প্রায় তিন মণ দুধে পানির উপস্থিতি পাওয়া যায়। পরে ভেজাল মেশানো দুধগুলো পাশের রহমতখালী খালে ফেলে বিনষ্ট করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী জানান, নিয়মিতভাবে দুধের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হচ্ছে এবং ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুধে ভেজাল মিশিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর