শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ ইরানে খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পঁচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা গ্রহণ রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন Unbelievable! Ben Stokes retires with a record no cricketer has ever achieved | Cricket News স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন Vicky Kaushal Soaks In Mumbai Rains With Wife Katrina Kaif, Shares Cosy Picture From Home | Bollywood News কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১১৯ শিশু।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে।

এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১১১৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৫৪ শিশু এবং সন্দেহজনক হামে ৯৬৫ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮২ হাজার ৭৫৯ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭২৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৬৩১ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom