শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

কমিটমেন্ট পূরণ করতে না পারলে সকল ই-কমার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
কমিটমেন্ট পূরণ করতে না পারলে সকল ই-কমার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন


ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে সেটা আমার এখন জানা নেই। কমিটমেন্ট পূরণ না করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘ইভ্যালি একটা, আরও কয়েকটা (ই-কমার্স প্রতিষ্ঠান) মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে, এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে তবে আইন অনুযায়ী আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি (বিনিয়োগ) করেন, ইনভেস্ট করেন তারা আগে থেকে বুঝেশুনে করবেন।’

গ্রাহকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা প্রতারিত যাতে না হন, আপনারা নিজে চিন্তা করবেন, এই যে প্রলোভন আপনাদের দেখাচ্ছে, এটা বাস্তসম্মত কি না, সেটা নিজেরা চিন্তা করে ইনভেস্ট করবেন।’

আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, ইনভেস্ট করার আগে আপনারা বুঝে নেবেন, আপনাদের ঝুঁকি কতখানি এবং আপনারা পাবেন কীভাবে। সেটা না জেনে আপনারা ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ই-অরেঞ্জের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জড়িত। তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেগুলো সিস্টেম অনুযায়ী চলে আসবেই। আমি যেটা বলতে চাইছি, যারা লোভনীয় মুনাফার কথা বলছেন, যে গাড়ির দাম ১০০ টাকা বলছে ৫০ টাকায় দেবে, এগুলো বাস্তবসম্মত কি না, সেগুলো দেখেশুনে আমরা ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি, যেন কেউ প্রতারিত না হয়।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর