বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সাপাহার সদর ইউপির উদ্যোগে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
সাপাহার সদর ইউপির উদ্যোগে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

নয়ন বাবু, নওগাঁ : চলতি শারদীয় দূর্গাপুজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।

সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ অফিস রুমে আলোচনা সভা সভা শেষে এসব সামগ্রী বিতরন করা হয়।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী উপস্থিত থেকে সদর পরিষদের পক্ষ থেকে ৬ টি মন্ডপে নগদ ২ হাজার টাকা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এবং ১ টি মন্ডপে ৩ হাজার টাকা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।

এ সময় সেখানে ইউপি সচিব মহিদুল হক লিপু, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, রেজাউল সহ সকল ইউপি সদস্য ও ৭ টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর