শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

জাপা’র বাজেট ভাবনা নেই!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
জাপা’র বাজেট ভাবনা নেই!


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে কোনো ভাবনা নেই। জনগণের জন্য কী ধরনের বাজেট হওয়া উচিত সে সম্পর্কে নিজদের ভাবনাও উপস্থাপন করতে পারেননি দলটির শীর্ষ নেতারা।

সংশ্লিষ্টরা বলছেন, ছায়া বাজেট প্রণয়ন করে দেশ ও জাতির সম্মুখে উপস্থাপন করার মতো মেধাশক্তির নেতৃত্ব নেই জাপা’র।

সম্প্রতি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি একটি বাজেট উত্থাপন করেছে। জাপা এক্ষেত্রে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বাজেট ভাবনা নিয়ে কোনো কথা বলবেন না তা আগেই জানিয়ে রেখেছেন। এমনকি লিখিতভাবেও এ বিষয়ে কোনো কথা তুলে ধরবেন না বলে জানিয়েছেন দলের কয়েকজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য।

তবে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ ও তা ব্যবহারের বিষয়টি মনিটরিং করার ওপর জোর দিয়েছেন। এর বাইরে, আলাদাভাবে লিখিত কোনো ছায়া বাজেট দেশ ও জাতির উদ্দেশ্যে তুলে ধরতে পারেননি তিনি।

এসব বিষয় নিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাথে যোগাযোগ করা হলে জানান, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ছায়া বাজেট বা বাজেট ভাবনার বিষয়টি দেশের জনগণের সামনে তুলে ধরতে পারেননি।

একই প্রসঙ্গে দলটির মহাসচিব বলেছেন, বাজেট উপস্থাপন হবে বৃহস্পতিবার (৩ জুন) এর মধ্যে তাদের পক্ষ থেকে বাজেটের ব্যাপারে বক্তব্য দেশ ও জাতির সামনে তুলে ধরা হবে। জাতীয় পার্টির বাজেট নিয়ে কোন ভাবনা নেই এ কথা ঠিক নয়।

এদিকে, জাপা’র অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেছেন, বাজেট নিয়ে ভাবনা তো আছেই। বিরোধীদলীয় নেতা এবং পার্টি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বাজেটের বিষয় নিয়ে সংসদে কথা বলবেন তিনি।

বিরোধী দল হিসেবে দেশ ও জাতির সামনে একটি ছায়া বাজেট পেশ করা উচিত কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এরকম আগে কখনো দেখেননি। বাজেট অধিবেশন শুরু হবে ২ জুন। বাজেট পাস হবে ২৯ তারিখ এ সময় পর্যন্ত বাজেট চর্চা হবে সংসদে। এ সময়ের মধ্যে তারা একটি খসড়া বাজেট প্রণয়ন করতে পারেন কি না, তা দেখবেন। সরকার ইচ্ছা করলে এই চর্চার সময়ের মধ্যে বাজেটে সংশোধন বা সংযোজন করতে পারে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom