বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭১ সময় দেখুন
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বিএনপি সরকার সে অধিকার নিশ্চত করতে বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোন বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণ মানব কল্যান, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি গাজীপুর ১ আসনের সকল মন্দির ও শ্মশানে অনুদান দেবার প্রতিশ্রুতি দেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল হিন্দুধর্মাবলীদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করেন। দেশের সকল হিন্দুদের নিরাপত্তার জন্য বিএনপি পরিবার সব সময় পাশে থাকবে।

বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর