শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত জার্জিস এর পুত্র মনিরুল ইসলাম (৪০) বাদী হয়ে ৬ জন নামধারী ও ১০/১২ জন অজ্ঞাতনামা করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত: জার্জিস এর পুত্র মোঃ সাইদুর রহমান (৬৮), মোঃ সাইফুলদীন (৬২), সাইফুলদীন এর পুত্র মোঃ মামুন অর রশিদ (২৮), সাইদুর রহমান এর পুত্র আনোয়ার (৪২), আঃ আজিজ (২৬), মৃত- সাবেদ আলীর পুত্র আফতাব উদ্দীন (৬০) গং দের সাথে একই গ্রামের মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলছিলো।

ঘটনারদিন গত ০৩ জুন (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিবাদী মোঃ সাইদুর রহমান বাদী মনিরুল কে মোবাইল ফোন করে সাইদুর এর বাড়িতে জমি-জায়গা নিয়ে মীমাংসার জন্য ডাকে। রাত আনুমানিক ৯ টার সময় জমি-জায়গা নিয়ে সামান্য কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে বিবাদীরা লোহার রড দিয়া মনিরুল কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সে সময় মনিরুল চিৎকার শুরু করলে তার ভাতিজা রেজাউল করিম (১৮) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সে সময় বিবাদীদের হাতে থাকা লোহার রড দিয়ে রেজাউল কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে এবং তার দিয়ে গলা পেঁচাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় রেজাউল কে উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবীতে
এ ঘটনায় মনিরুল ইসলাম বাদী হয়ে ৬ জন নামধারী ও ১০/১২ জন অজ্ঞাতনামা করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom