বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামক একটি সংগঠনের রাজবাড়ী শাখার সভাপতি শশী আক্তার বাদী হয়ে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫ (ক) ধারায় সি.আর-৭৭২ নং মামলাটি দায়ের করেন।

আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হাসান মামলাটি তদন্ত করে প্রতিবদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদেশ দিয়েছেন। আদালতে বাদীর পক্ষে এড. শেখ মো. মেহেদী হাসান মামলাটি পরিচালনা করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের সম্পর্কে কটূক্তি করে বক্তব্য রাখেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বাদী মর্মাহত হন এবং এ ব্যাপারে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে মামলার বাদী শশী আক্তার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছন। অসংখ্যবার কারাবরণ করেছেন। তার নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। বিষয়টিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জাতিকে চরমভাবে হয়রানি করেছেন। এ জন্য তার শাস্তির দাবিতে মামলাটি দায়ের করেছি।

প্রসঙ্গত, জাহাঙ্গীর আলম ২০০৯ সালের ২২ জানুয়ারি তৎকালীন গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠন হলে নাগরিক কমিটির ব্যানারে আনারস প্রতীকে মেয়র প্রার্থী হন জাহাঙ্গীর।

নির্বাচনের আগে কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান তিনি। এরপর ২০১৬ সালে দলীয় প্রধান শেখ হাসিনা মহানগরের প্রথম সাধারণ সম্পাদক মনোনীত করেন তাকে। পরবর্তীতে ১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর