বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

গাজীপুরে অটোচালককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৬ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
গাজীপুরে অটোচালককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৬ – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া বিয়ের আগের রাতে অটোচালককে গলাকেটে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর পিবিআই কার্য়ালয়ের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোঃ মাকছুদের রহমান জানান, হত্যাকান্ডের ১০-১২ দিন আগে জয়দেরপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার মন্জুরুল ইসলামের মেয়ে কারিমার পরিবারকে না জানিয়ে বিয়ে করে শরিফুল ইসলামকে। পরে দুই পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ঠিক করা হয়। বিষয়টি কারিমার বড় ভাই ও দুই ভগ্নিপতি কোন ভাবে মেনে নিতে রাজি হয়নি। এ বিয়ে মেনে নিতে না পেরে শরিফুলের ঘনিষ্ট বন্ধু আজমত তারেকের সাথে ১ লাখ টাকার বিনিময়ে শরিফুল ইসলামকে হত্যার পরিকল্পনা করে। পরে বিয়ের একদিন আগে পরিকল্পনাকারীরা কৌশলে ডেকে নিয়ে অটোরিকশা চালক শরিফুল ইসলামকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনার সূত্র ধরে পিবিআই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- শফিকুল ইসলাম (২৫), রাজিব শেখ (২২), রাকিব হোসেন (২২), জুয়েল রানা (২৭), আবু হানিফ (২৭) ও আফ্রিদি (১৯)।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৫) গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বাড়ির পাশে গজারি বন থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর