মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

স্পেনে প্রবাসী শিশু কিশোরদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
স্পেনে প্রবাসী শিশু কিশোরদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশী মালিকানাধীন দেশ রেস্তুরার আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে ব্যাতিক্রমী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০এপ্রিল) দেশটির রাজধানী মাদিদের রেস্তোরাঁয় এ ইফতারের আয়োজন করা হয়। দেশ রেস্তুরার পরিচালক মোঃ আবুল হোসেন ও কামরুজ্জামান সুন্দরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ব্যাতিক্রমী এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন মনির, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদুল্লাহ, শাহজালাল লতিফিয়া ফুলতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান, আল হুদা মসজিদের ইমাম ও খতিব মোঃ নুরুল হুদা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের জন্য ইবাদত সাধ্যের বাইরের কিছুই নয়। এর জন্য চাই অন্তরের ভালোবাসা। এই ভালোবাসাটা শিশু-কিশোরদের মনে ঢালতে হবে একেবারে ছোটবেলা থেকেই। আর এ জন্য সবচেয়ে উত্তম ও জরুরি ভূমিকা পালন করবেন মা বাবা। বক্তারা আরো বলেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। একটি মাস রমজান হলো পুরো বছরের প্রশিক্ষনের মাস। তাই পবিত্র মাহে রমজানে প্রবাসে বেড়ে ওঠা শিশু -কিশোরদের মাঝে রমজানের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শেষে স্পেনসহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom