মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উব্দোধন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৬জুন) বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে এ কর্মসুচীর উব্দোধন করা হয়।
কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু এবং সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। প্রধানবক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও অপর আন্তর্জাতিক বিষয়ক আসলাম ফকির লিটন এবং কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী প্রমুখ। এছাড়া অন্যানের মধ্যে কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, কাতালোনিয়া জিয়া পরিষদের আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, যুবদলের সাবেক সভাপতি শফিক খান, কাতালোনিয়া যুবদল সভাপতি ফয়সল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি নাসির আহমেদ শাহীন সদস্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার সভাপতি আক্কাস মিয়া এবং সাধারণ সম্পাদক এ আর লিটুকে দলীয় ফরম বিতরণের মাধ্যমে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচী উব্দোধন করেন এবং স্থানীয় নেত্রীবৃন্দের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার আশ্বাস ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে আক্কাস মিয়া, নেতাকর্মীদের প্রতি প্রতিহিংসা ভুলে প্রতিযোগীতার রাজনীতি করার আহ্বান জানান এবং সকলকে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কবির আল মাহমুদ (মাদ্রিদ) স্পেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom