রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

Coochbehar TMC Leader Murder: বাজার করছিলেন তৃণমূলের যুব নেতা, হঠাৎ ঘিরে ধরে পর পর মাথায় গুলি! কোচবিহারে হাড় হিম করা ঘটনা | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৯৩ সময় দেখুন


Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ আচমকাই অমর রায়কে ঘিরে ধরে কয়েকজন যুবক৷

কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷
কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷

শুভঙ্কর সাহা, কোচবিহার: কোচবিহারে বাজারের মধ্যেই পর পর মাথা লক্ষ্য করে গুলি৷ কোচবিহারে খুন যুব তৃণমূল নেতা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের ডোডেয়ারহাটে৷ মৃত ওই তৃণমূল নেতার নাম অমর রায়৷

প্রতি শনিবার এবং মঙ্গলবার ডোডেয়ারহাটে হাট বসে৷ এ দিন বিকেলে সেই হাটেই বাজার করতে এসেছিলেন তৃণমূল নেতা অমর রায়৷ যুব তৃণমূল নেতার সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালকও৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ আচমকাই অমর রায়কে ঘিরে ধরে কয়েকজন যুবক৷ এর পরই একদম কাছ থেকে যুব তৃণমূল নেতার কানের পাশে পর পর গুলি করে দুষ্কৃতীরা৷ সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা অমর রায়৷ যুব তৃণমূল নেতার গাড়ির চালক আলমগির হোসেনের পা লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা৷

মোটরসাইকেলে চড়েই দুষ্কৃতীরা এসেছিলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ শ্যুটআউটের পরই ঘটনাস্থল থেকে পালায় তারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে আসেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যও৷

জানা গিয়েছে, মৃত অমর রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে৷ তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি তাঁর নিজস্ব ব্যবসাও ছিল৷ ফলে রাজনৈতিক না কি ব্যবসায়িক কারণে তাঁকে খুন হতে হল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মৃত তৃণমূল নেতার আহত গাড়ির চালক কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Coochbehar TMC Leader Murder: বাজার করছিলেন তৃণমূলের যুব নেতা, হঠাৎ ঘিরে ধরে পর পর মাথায় গুলি! কোচবিহারে হাড় হিম করা ঘটনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর