মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Flipkart-এ চলছে সেল! Vivo-র দুর্দান্ত মডেলের স্মার্টফোন মিলছে ১৫ হাজারেরও কম দামে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩৯ সময় দেখুন
Flipkart-এ চলছে সেল! Vivo-র দুর্দান্ত মডেলের স্মার্টফোন মিলছে ১৫ হাজারেরও কম দামে


#নয়া দিল্লি:  উৎসব মরসুমের আগেই বড়সড় সেল নিয়ে এসেছে Flipkart। এই সময় চলছে ফ্লিপকার্টের ‘বিগ বাচাত ধামাল’ (Big Bachat Dhamaal) সেল। এই লাইভ সেলে গ্রাহকরা স্মার্টফোন থেকে শুরু করে নানা ধরনের পণ্যের উপর আকর্ষণীয় সব ছাড় পেতে পারেন। তবে সুযোগ সীমিত। Flipkart-এর এই সেলের শেষ দিন ২৮ অগস্ট, ২০২২। আর এই Flipkart সেলেই Vivo T1 44W সেটটি পাওয়া যাচ্ছে নামমাত্র দামে!


এ বারে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে—

Vivo T1 সেটটি Android 12-এর Funtouch OS 12-তে কাজ করে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী রঙের মডেল বেছে নিতে পারবেন। রয়েছে আইস ডন (Ice Don), মিডনাইট গ্যালাক্সি (Midnight Galaxy) এবং স্টারি স্কাই (Starry Sky) নামের তিনটি মডেল। Vivo T1-তে রয়েছে একটি ৬.৪৪-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে, এই ডিসপ্লেটিতেও রয়েছে প্রো মডেলের মতো ওয়াটারড্রপ নচ। প্রসেসর হিসেবে এই ফোনে গ্রাহকরা Snapdragon 680 চিপসেটও পাবেন।

আরও পড়ুন: ভারতে লঞ্চ করল Redmi Note 11 SE ! দাম থেকে ক্যামেরা সব জানুন এক নজরে!


ব্যাটারির ক্ষেত্রে এতে একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে, যা ৪৪W-এর সঙ্গে দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধে দেয়। কানেকশনের জন্য এতে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বিভিন্ন ফিচার দেওয়া রয়েছে, এছাড়াও এতে ডুয়াল সিমের সাপোর্টও রয়েছে।
ক্যামেরা হিসেবে ফোনটিতে এলইডি ফ্ল্যাশ-সহ ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরার ফিচার পাওয়া যায়। এ ছাড়াও এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। অসাধারণ সেলফির জন্য ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও সেটআপ দেওয়া রয়েছে।

যে দামে মিলবে ফোন—


জানা যাচ্ছে ফোনটির তিনটি ভ্যারিয়েন্টই বেশ কম দামে পাওয়া যাচ্ছে Flipkart-এ। যেমন ৪ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি ১৪,৪৯৯ টাকায়, ৬ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায় এবং ৮ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায়।

Published by:Piya Banerjee

First published:

Tags: Flipkart, Smartphone, VIVO



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর