বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

UPI transaction to attract charges? Finance Ministry issues clarifications – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৩৫ সময় দেখুন
UPI transaction to attract charges? Finance Ministry issues clarifications – News18 Bangla


#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রতিবেদনে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে ইউপিআই পেমেন্টের ওপরেও অতিরিক্ত চার্জ আরোপ করা হতে পারে কি না সেই বিষয়ে। রবিবার একাধিক ট্যুইটারের বার্তায় অর্থ মন্ত্রক জানিয়েছেন যে, UPI (Unified Payments Interface) একটি ‘ডিজিটাল পাবলিক গুড’ এবং ইউপিআই পরিষেবাগুলির জন্য কোনও চার্জ ধার্য করার কোনও অর্থই হয় না। ট্যুইটে আরও বলা হয়েছে যে, রিকভারির খরচ মেটাতে অন্যান্য উপায় অবলম্বন করা হবে। শুধু কর না বসানোর সিদ্ধান্তই নয়, একই সঙ্গে এটাও স্পষ্ট করা হয়েছে যে সরকার দেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, ডিজিটাল মোডে অর্থপ্রদানের ব্যবস্থাকে আরও উৎসাহিত করার জন্য সরকার এই বছর থেকে নানা সহায়তা করার কথা ঘোষণা করেছে। অর্থপ্রদানের পরিকাঠামো বজায় রাখার জন্য ইউপিআই ট্রানজাকশনে অতিরিক্ত টাকার চার্জ দাবি করতে পারে বলে বিভিন্ন জল্পনার কথা সামনে এসেছিল। ১৭ অগাস্ট প্রকাশিত একটি আলোচনা পত্র অনুসারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে। শুধুমাত্র ইউপিআই ট্রান্সজাকশন নয়, অন্যান্য ডিজিটাল পেমেন্ট মোড যেমন ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) সিস্টেম এবং রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (RTGS) সিস্টেম ইত্যাদি নিয়েও নানান প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন – বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

ওই প্রতিবেদনটিতে সরকারকে তার জিরো-এমডিআরের নীতিটি পুনরায় খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়। এটি সাধারণত RuPay এবং UPI ট্রান্সজাকশনে অনুপস্থিত থাকে। এমডিআর আকারে ডিজিটাল পেমেন্টের উপর আরোপিত ফিয়ের মাধ্যমে, পরিষেবা প্রদানকারীরা সিস্টেমে আরও উন্নতি করতে পারবে বলে আশ্বাস দেয়।

দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ইন্ডাস্ট্রিয়াল বডি পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া এই বছরের শুরুতে সরকারকে চিঠি লিখে জানিয়েছিল যে, ২০২২ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে, জিরো-এমডিআর ব্যবস্থা ফিরিয়ে আনা হোক UPI এবং Rupay ডেবিট কার্ডের জন্য, যেমনভাবে বর্তমানে Visa এবং Mastercard ডেবিট কার্ডে এমডিআরের অংশ যথাক্রমে ইস্যুকারী ব্যাঙ্ক এবং ব্যবহারকারীর দ্বারা ভাগ করে নেওয়া হয়।

আরও পড়ুন – সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

আরবিআই-এর পত্রে অনুরোধ করা হয়েছে যে, ইউপিআই-এর বিষয়টিকে, ভিসা এবং মাস্টারকার্ড ডেবিট থেকে আলাদা ভাবে গ্রহণ করা উচিত কি না সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে। সরকার, ট্যুইটের মাধ্যমে জানিয়েছে যে, এটি ‘অর্থনৈতিক এবং ইউজার-ফ্রেন্ডলি’ ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করে, তাই এই বিষয়ে কোনও প্রকারের চার্জ নেওয়ার প্রশ্ন ওঠে না।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Digital payment, Tech news, UPI



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom