বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বক্তাগণ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর