রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

গলাচিপা গোলখালী ইউনিয়ন শ্রমিক  লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৮ সময় দেখুন
গলাচিপা গোলখালী ইউনিয়ন শ্রমিক  লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


সজ্ঞিব দাস, গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধি ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে দিবসটি পালন করেছে গোলখালী  ইউনিয়ন শ্রমিক লীগ।

দিবসটি উপলক্ষে গোলখালী  ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এতে গলাচিপা উপজেলা  আওয়ামী লীগে নেতা ও গোলখালী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. নাসির উদ্দীন হাওলাদারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ সাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা  গোলাম মোস্তফা টিটো,  সহসভাপতি বাবলু ভূইয়া ,  যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.ইব্রাহিম দফাদার,সাধারণ সম্পাদক  মো.আল আমিন, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  খালেক মিয়া,সাধারন সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো.কুদ্দুস সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো.জয়নাল প্যাদা প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর