বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬৪ সময় দেখুন
গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, গাছা থানার সভাপতি আব্দুল মোতালেবসহ মহানগর জামায়েতের ১৭ নেতাকর্মী।

সোমবার (১ আগস্ট) সকালে মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়ে জানান।

এছাড়াও তিনি জানান, গত ৩০ ও ৩১ জুলাই সকালে নগীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়েতের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে জামায়েতের নেতাকর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্য মতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আরো ৯ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর