সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবককে কুপিয়ে খুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৯১ সময় দেখুন
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবককে কুপিয়ে খুন


ডেস্ক রিপোর্টঃঃ চট্টগ্রাম ফটিকছড়িতে আনোয়ারুল আজিম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলায় ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেতি বাদশার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল আজিম ধর্মপুর ইউনিয়নের মৃত ফজল বারিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুল।

তিনি বলেন, ধর্মপুর ইউনিয়নে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারুল আজিম নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর