শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নিহত জবি শিক্ষার্থীর পরিবারের জন্য চাকরির দাবি জবিশিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
নিহত জবি শিক্ষার্থীর পরিবারের জন্য চাকরির দাবি জবিশিসের


শশী,জবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সহিংসতায় নিহত ও আহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তারা এ ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছে এবং দ্রুত বিচার বিভাগীয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

২ আগস্ট, শুক্রবার জবি শিক্ষক সমিতির সভপতি অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের মানসিকভাবে বিচলিত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংস ঘটনায় পরিণত করে স্বার্থান্বেষী মহল যে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করেছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।”

শিক্ষক সমিতি, চলমান আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তার পরিবারের যোগ্য সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া, আন্দোলনে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে তারা।

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা। কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জবিশিস সকলের সহযোগিতা কামনা করে। তারা আন্দোলনরত শিক্ষার্থীসহ সকল পক্ষকে সাথে নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের ভাবমূর্তি, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর