বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

বিয়ে না করে সন্তান জন্ম: কিশোর-কিশোরীর অভিভাবককে তলব – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
বিয়ে না করে সন্তান জন্ম: কিশোর-কিশোরীর অভিভাবককে তলব – Corporate Sangbad


আইন-আদালত

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্ক করে কিশোর-কিশোরীর সন্তান জন্মদান ও সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ায় অভিভাবকদের তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় কিশোর ও কিশোরীর বাবা-মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওই কিশোরের আইনজীবী অ্যাডভোকেট সেলিনা আক্তার আদেশের বিষয়টি নিশ্চিত বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. লাল মিয়ার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোর ছেলের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর বাবা হাবিবুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, দেড় বছর আগে মেয়েটির সঙ্গে ওই ছেলে প্রেমের সম্পর্ক করে। এমনকি ২০২১ সালের ১ অক্টোবর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তারপর একাধিকবার শারীরিক সম্পর্ক করে। যার ফলশ্রুতিতে মেয়ে অন্তঃসত্ত্বা হয়। গত ২৫ মে পরীক্ষা করে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ১ জুন রংপুরের পীরগাছা থানায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলায় গ্রেফতার করা হয় ওই কিশোরকে। কিশোর বর্তমানে যশোর শিশু সংশোধনাগারে আছে।

গত ঈদুল আযহার দুইদিন পর কিশোরী সন্তান প্রসব করে। কিন্তু বিয়ে না হওয়ায় সন্তান বাবার স্বীকৃতি পায়নি।

আরও পড়ুন:

সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিল বিভাগে বহাল

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: ৬ জনের ৩ দিনের…





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর