শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বেলাবতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪০ সময় দেখুন
বেলাবতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) বিকালে এই তথ্য জানান জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পোড়াদিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর পলাশ উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৫০), একই উপজেলার চরসিন্দুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আওলাদ হোসেন (২৫), মনিন্দ্র চন্দ্র বর্মণের ছেলে উজ্জ্বল চন্দ্র বর্মণ (৪০), বেলাব উপজেলার চর বাঘবের ঝালুকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (২৪), একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে জসিম উদ্দীন (২৪), মৃত মোস্তফা মিয়ার ছেলে আঃ কাদির (২০)।

জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা শাখা ও বেলাব থানা পুলিশ। এসময় ৬ জনকে আটক এবং তাদের দখল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি সেলাই রেন্স, একটি মাতুল উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিরদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর