শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে গ্রেফতার ১৮ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬৬ সময় দেখুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে গ্রেফতার ১৮ – Corporate Sangbad


আইন-আদালত

কর্পোরেট সংবাদ ডেস্ক : মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মেট্রো রেল প্রকল্পের সার্বিক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার সময় ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

এমডি এম এ এন সিদ্দিক বলেন, সিটি করপোরেশন জানিয়েছে পোস্টার লাগানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

তিনি আরো বলেন, রাজধানী ঢাকার প্রথম মেট্রো রেল আগামী ডিসেম্বরে আংশিকভাবে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো প্রকল্প চালু হবে। এ জন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর ভোরবেলা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

প্রসঙ্গত, ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর