বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শার্শায় মেম্বার বাবলু হত্যা মামলার ৩ আসামি আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
শার্শায় মেম্বার বাবলু হত্যা মামলার ৩ আসামি আটক – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মেম্বার আশানুর রহমান বাবলু হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটকৃতরা হলেন- শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়ার মৃত ছাদেক মোল্লার ছেলে লুৎফর রহমান, আবেদার রহমান ও তার ছেলে কলিম উদ্দিন।

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে লুৎফর রহমান, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে কলিম উদ্দিন ও রূপদিয়া সাড়াপোল গ্রাম থেকে আবেদার রহমানকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা মাঝেরপাড়া গ্রামের জনৈক আশরাফুলের বাড়ির সামনের কলাগাছের নিচে লুকানো হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি গাছিদা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের রেখে দেয়া অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্তকারী ডিবির কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করে জেলার মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে।

উল্লেখ্য, গত ২১ জুন রাত পৌনে ১০টার দিকে বেনাপোলের বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্নিচারের সামনে বাগআঁচড়া ইউনিয়নের মেম্বার বাবলুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর