মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদের স্মরণকরে মাখফিরাত কামনায় লক্ষ্মীপুরে এলজিইডির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ যোহর এলজিইডির অফিস মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন: লক্ষ্মীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সমন্বয়ক, এনামুল হক, সরোয়ার, বেলায়েত, বাইজিদ প্রমুখ।