শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সাবরং উচ্চ বিদ্যালয়ে জাতীয় আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২৭ সময় দেখুন
সাবরং উচ্চ বিদ্যালয়ে জাতীয় আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘বিকল্প বিরোধ নিষ্পত্তি যত হবে, জনগণ তত বেশি সুফল পাবে’ এই স্লোগানে ২১ অগাস্ট, ২০২২ জাতীয় আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। নবম শ্রেণী ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক জনাব রফিকুল আলম। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে অনুভূতি প্রকাশ করেন মদন কান্তি রুদ্র, সিনিয়র সহকারি শিক্ষক, প্রবীর কান্তি মজুমদার,সিনিয়র সহকারি শিক্ষক, প্রকল্প ব্যবস্থাপক জয়নাল আবেদীন। সহকারি প্রধান শিক্ষক জনাব রফিকুল আলম বলেন,”ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বির্তক প্রতিযোগিতা বিরাট ভুমিকা রাখে। এই বির্তক প্রতিযোগিতার মাধ্যমে সকলে নতুন একটি আইন সম্পর্কে জেনেছে। সামনে আমরা প্রতি শ্রেণীর ভিত্তিক বির্তক প্রতিযোগিতার আয়োজন করব, যাতে করে মেধার চর্চা হয়।” বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় পক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা সুরাইয়া আক্তার।
ইপসা’র সহযোগিতায় এবং ইউএসএইডআইডি এর অর্থায়নে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, ইপসা’র পক্ষ থেকে গিফট হ্যাম্পার দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর