রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) উত্তর ইতালির লেক ম্যাগিওরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ক্যাবল কারটি ছিড়ে নিচে পর্বতে পড়ে যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, স্ট্রেসা রিসোর্ট টাউন থেকে মট্যারোনে পর্বত এলাকায় যাত্রী নিয়ে যাচ্ছিল ওই ক্যাব কার। ছবিতে দেখা গেছে, গাড়িটি নিচে পড়ে দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ঘটনাস্থল থেকে ৫ ও ৯ বছর বয়েসি দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারে তদের তুরিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বড়তে পারে।

স্ট্রেসা-আলপাইন-মোতারোনে ক্যাবল কার কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, ক্যাবল কারটিতে পর্যটক ও স্থানীয়রা স্ট্রেসা শহরের লেক ম্যাগিওর থেকে মোতারনে পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৪৯১ মিটার উচ্চতায় পৌঁছাতে ২০ মিনিট সময় লাগে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর