বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ওয়ারীতে বিএনপি নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর ওয়ারীর হাটখোলা এলাকায় আল আমিন ভুঁইয়া (৪২)ও নুরুল আমিন ভুইয়া (৩৫) আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে আল-আমিন ভূঁইয়া ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ওরারী হাটখোলার ফকির বানু টাওয়ারের পাশের গলিতে এ ঘটনাটি ঘটে। পরে দুপুর দেড়টার দিকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন ও নুরুল আমিন ওয়ারীর ২ নং কে এম দাস লেনের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে ছিলেন।

নিহতের বড় ভাই রুহুল আমিন বলেন, আমার ছোট ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আরেক ছোট ভাই নুরুল আমিন পাঠাও মোটরবাইক চালক ছিল। দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার দুই ভাই আর বেঁচে নেই। কারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর