শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩১৮ সময় দেখুন
কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত

জয়নাল আবেদীন, কক্সবাজার, শুক্রবার:

আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড -এর কক্সবাজার ব্রাঞ্চ অফিসের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও আইএলবি ডিপার্টমেন্টের প্রধান Sajed Ahmed Tashhud। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (এএসএম) Mizanur Rahman।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কক্সবাজার ব্রাঞ্চের সকল ম্যানেজার এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। এ সময় ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জীবন বীমা খাতে আধুনিক কর্মপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাহকদের আস্থা অর্জন, মানসম্মত সেবা প্রদান এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে আস্থা লাইফ দেশের জীবন বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সকলকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কক্সবাজার ব্রাঞ্চের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সকল কর্মকর্তা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom