মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

কক্সবাজারে সিইসি উদ্যোক্তা মিট আপ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪৬২৬ সময় দেখুন
কক্সবাজারে সিইসি উদ্যোক্তা মিট আপ ২০২৫ অনুষ্ঠিত

কক্সবাজারের হোটেল শৈবালে আজ সকাল ১১টায় সিইসি উদ্যোক্তা মিট আপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা।

অনুষ্ঠানের শুরুতে উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তাদের অভিজ্ঞতা ও উদ্যোগের পেছনের গল্প শেয়ার করে সবাইকে অনুপ্রাণিত করেন। এরপর শিশু এবং বড়দের জন্য আয়োজিত বিভিন্ন খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

উদ্যোক্তা মিট আপের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিলেন:

আইরিন ক্লাসি কিচেন, স্টেরিনা’স কিচেন, বন্ধুতা, তসলিমা মেকওভার স্টুডিও, অপরূপা বিউটি পার্লার, তুলিকারু, সানজিদা’স কালেকশন, তাকওয়া শপ, এগ্রো ফার্ম বিডি, মুনার হ্যাসেল, বিউটি আউটলেট, জেইড আনসারি কালেকশন, কক্সবাজার শপ ডট কম, লীলা বাই, কক্স অনলাইন বাজার, কমফোর্ট ড্রেস জোন।
প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরিতে ৫ জন উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা দেওয়া হয়।

সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরি:
সুলতানা সিদ্দিকা লতা
রাহাতিল আশেকিন রাহি
সফল পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরি:
মোহাম্মদ সাইফুল ইসলাম
উদ্ভাবনে উদ্যোগ ক্যাটাগরি:
সুফিয়া আক্তার
নাজমা আক্তার রেশমি

অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, এমন একটি প্ল্যাটফর্ম তাদের উদ্যোগকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের পেছনের গল্প শেয়ার করেন এবং ভবিষ্যতে আরো উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি উদ্যোক্তা মিট আপ ২০২৫ একটি সফল আয়োজন হিসেবে উদ্যোক্তাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখবে।

উদ্যোক্তা মিট আপে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ছিলেন।

মুনা চৌধুরী, মুনার হ্যাসেল, সুফিয়া আক্তার, তুলিকারু, রিপা নুসরাত জাহান, রিপার রসুই ঘর, জয়নাল আবেদীন, কক্সঅনলাইনবাজার, সামিনা আফরিন আইরিন, আইরিন ক্লাসি কিচেন, সেলিনা সোহেল, আফসারা’স ফুড ডেইরি, ফাতেমা ইসলাম, বন্ধুতা, সাহেদা ববি, বেকিং উইথ তৌফা, মারিয়া রে, স্টেরিনা’স কিচেন, তৃষ্ণা বড়ুয়া, দৃশ্যা’স কালেকশন, সুলতানা সিদ্দিকা লতা, বিউটি আউটলেট, সানিয়া ঝিনুক, রংতুলি বাই ঝিনুক, তসলিমা আক্তার, তসলিমা’স মেকওভার স্টুডিও, মুহাম্মদ সাজ্জাদ, তাকওয়া শপ, শারমিন সোমা, গার্লস ড্রিম, মো. রাসেল, টপ টোন বিডি ২ডি এ্যানিমেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং, দিলনুর বিনতে ফজল,সামা’স ফ্যাশন গ্যালারি, হোসনে আরা হোসনা, অপরূপা বিউটি পার্লার, ইমরানুল ইসলাম ইকবাল, কক্স ইন্টারিয়ার, রেজিয়া আক্তার কলি, কক্স বেক, ফরিদা ইয়ামিন, আরাবিন’স কিচেন, কানিজ ফাতেমা, মেহেদী বাই কানিজ, আফরিন সুমি, ঘরোয়া স্বাদ বাই আরেফিন সুমি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর